১৯৭। কর নির্ধারণে সময়ের সীমাবদ্ধতা
(১) উপ-ধারা (২) এবং (৩) এর বিধান সাপেক্ষে, নিম্নরূপ মেয়াদ উত্তীর্ণ হইবার পর-
(ক) ধারা ২৩৫ এর অধীন প্রণীত কর নির্ধারণের ক্ষেত্রে যে সংশ্লিষ্ট করবর্ষে উক্ত আয় প্রথমবার নিরূপণযোগ্য হইয়াছে তাহা সমাপ্তির ৩ (তিন) বৎসরের মধ্যে; অথবা
(খ) ধারা ১৭১ অনুসারে নির্ধারিত সময়ে রিটার্ন দাখিল না করিবার ক্ষেত্রে যে করবর্ষে উক্ত আয় প্রথমবার নিরূপণযোগ্য হইয়াছে তাহা সমাপ্তির ১ (এক) বৎসরের মধ্যে;
(গ) দফা (ক) ও (খ)-তে বর্ণিত ক্ষেত্র ব্যতীত কর নির্ধারণ করিবার ক্ষেত্রে যে করবর্ষে উক্ত আয় প্রথমবার নিরূপণযোগ্য হইয়াছে তাহা সমাপ্তির ৬ (ছয়) মাসের মধ্যে।
(২) ধারা ২১২ এর উপ-ধারা (১) এর অধীন নোটিশ জারি করা হইলে যে বৎসরে ধারা ২১২ এর অধীন নোটিশ জারি করা হইয়াছে তাহা সমাপ্তির ২ (দুই) বৎসরের মধ্যে কর নির্ধারণ করা যাইবে।
(৩) এই ধারায় যাহা কিছুই থাকুক না কেন, যেকোনো ব্যবস্থা গ্রহণের সময় সীমিত হইবে, ধারা ২১৩, ২৮৫, ২৮৯,২৯২, ২৯৪ বা ২৯৫ এর অধীন আদেশে প্রদত্ত পর্যবেক্ষণ বা নির্দেশনার ফলে বা তাহা কার্যকর করিতে করদাতা বা অন্য কোনো ব্যক্তির জন্য প্রণীত আদেশ বা কর নির্ধারণ, যাহাই হউক না কেন, বা ফার্মের ক্ষেত্রে ফার্মের জন্য প্রণীত কর নির্ধারণের ফলশ্রুতিতে ফার্মের অংশীদারের জন্য প্রণীত কর নির্ধারণ প্রণয়ন করিতে হইবে বা ধারা ৩০৪ এর অধীন উপনীত মতৈক্যের ভিত্তিতে প্রস্তুতকৃত চুক্তিপত্র, যেই তারিখে উক্ত আদেশ বা চুক্তিপত্র অবহিত করা হইয়াছে তাহার ৩০ (ত্রিশ) দিনের মধ্যে এবং এইরূপ সংশোধিত আদেশ পরবর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে করদাতাকে অবহিত করিতে হইবে।
(৪) যেইক্ষেত্রে কোনো কর্তৃপক্ষ কর্তৃক কর নির্ধারণী আদেশ নাকচ (set aside) করা হয় সেইক্ষেত্রে যেই তারিখে উক্ত আদেশ অবহিত করা হয় সেই তারিখ হইতে ৬০ (ষাট) দিনের মধ্যে কর নির্ধারণ করিতে হইবে।
(৫) যেইক্ষেত্রে ধারা ২১৩, ২৮৫, ২৮৯,২৯২, ২৯৪ বা ২৯৫ এর অধীন কোনো আদেশের মাধ্যমে কোনো করবর্ষের জন্য করদাতার কোনো আয় মোট আয় হইতে বাদ দেওয়া হইলে অন্য কোনো করবর্ষের উক্ত আয়ের কর নির্ধারণ, এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, সেই আদেশের অন্তর্গত কোনো সিদ্ধান্ত বা নির্দেশের ফলে, বা কার্যকর করিবার লক্ষ্যে, করা হইয়াছে বলিয়া গণ্য হইবে।
(৬) যেইক্ষেত্রে ধারা ২১৩, ২৮৫, ২৮৯,২৯২, ২৯৪ বা ২৯৫ এর অধীন কোনো আদেশের মাধ্যমে কোনো আয় কোনো ব্যক্তির মোট আয় হইতে বাদ দেওয়া হইয়াছে এবং তাহা অন্য ব্যক্তির আয় হিসাবে ধার্য হইয়াছে, সেইক্ষেত্রে, এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, শেষোক্ত ব্যক্তির উক্তরূপ আয়ের কর নির্ধারণ উক্ত আদেশের সিদ্ধান্ত বা নির্দেশের ফলে বা তাহা কার্যকর করিবার লক্ষ্যে করা হইয়াছে মর্মে গণ্য হইবে।
(৭) উপ-ধারা (৩) এ উল্লিখিত সময়সীমার মধ্যে উপকর কমিশনার উল্লিখিত কোনো আদেশ বা নির্দেশ প্রদানে ব্যর্থ হইলে উপকর কমিশনারের উক্তরূপ ব্যর্থতা অসদাচরণ মর্মে বিবেচিত হইবে।
After the government publishes a reliable translated text in English through an official gazette, we will incorporate the Authentic English Text here.
94.Limitation for assessment:
(1) Subject to the provisions of sub-sections (2) and (3), after the expiry of-
(a) two years from the end of the assessment year in which the income was first assessable if the assessment is to be made as a result of audit under section 82BB;
(b) three years from the end of the relevant assessment year in which the income was first assessable if the assessment is to be made under section 107C; or
(c) six months from the end of the assessment year in which the income was first assessable if the assessment is to be made in a case other than the cases mentioned in clause (a) or (b);
no order of assessment under the provisions of this Chapter, in respect of any income, shall be made.
(2) An assessment under section 93 may be made within two years from the end of the year in which the notice under sub-section (1) of section 93 was issued.
(3) Notwithstanding anything contained in this section, limiting the time within which any action may be taken, or any order or assessment may be made, order or assessment, as the case may be, to be made on the assessee or any other person in consequence of, or to give effect to, any finding or direction contained in an order under sections 120, 121,156, 159, 161 or 162 or, in the case of a firm, an assessment to be made on a partner of a firm in consequence of an assessment made on the firm, or an agreement reached under section 152O, shall be made within thirty days from the date on which the order or the agreement was communicated and communicate such revised order to the assessee within thirty days next following:
Provided that where an order of assessment has been set aside by any authority in that case the assessment shall be made within 6[sixty] days from the date on which the order was communicated to him.
Explanation I.-Where by an order under sections 120, 121A, 156, 159, 161 or 162], any income is excluded from the total income of the assessee for an assessment year, an assessment of such income for another assessment year shall, for the purposes of this section, be deemed to be one made in consequence of, or to give effect to, any finding or direction contained in the said order.
Explanation II.-Where by an order under sections 120, 121A, 156, 159, 161 or 162, any income is excluded from the total income of one person and held to be the income of another person, an assessment of such income of such other person, shall, for the purposes of this section, be deemed to be one made in consequence of or to give effect to, any finding or direction contained in the said order.
(4) where the Deputy Commissioner of Taxes fails to give effect to any finding or direction contained in an order referred to in sub-section (3) within the period stipulated therein, such failure of the Deputy Commissioner of Taxes shall be construed as misconduct.