৩০২। বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে কর বিরোধ নিস্পত্তির পদ্ধতি
(১) বিকল্প বিরোধ নিষ্পত্তির আবেদন প্রাপ্তির পর, সহায়তাকারী আবেদনের একটি অনুলিপি সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট প্রেরণ করিবেন এবং উক্ত বিষয়ে এবং ধারা ২৯৮ এর শর্তাবলি প্রতিপালিত হইয়াছে কিনা তৎমর্মে সেই বিষয়ে তাহার মতামত তলব করিবেন।
(২) যদি উপকর কমিশনার, উপ-ধারা (৩) এর দফা (গ)-এ উল্লিখিত অনুলিপি প্রাপ্তির পর, ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে শর্তপূরণ সম্পর্কে তাহার মতামত প্রদানে ব্যর্থ হন, তাহা হইলে সহায়তাকারী আবেদনে উল্লিখিত শর্তাদি প্রতিপালিত হইয়াছে মর্মে গণ্য করিতে পারিবেন।
(৩) সহায়তাকারী-
(ক) আবেদনকারী এবং কর কমিশনার বা কমিশনারের প্রতিনিধিকে নোটিশে উল্লিখিত তারিখে বিরোধ নিষ্পত্তির সভায় অংশগ্রহণের জন্য লিখিতভাবে অবহিত করিতে পারিবেন;
(খ) প্রয়োজন বিবেচনা করিলে, সময় সময়, সভা মুলতুবি করিতে পারিবেন;
(গ) বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে সভার পূর্বে বা সভায় উপকর কমিশনার বা আবেদনকারীর নিকট হইতে দলিল বা সাক্ষ্য-প্রমাণ তলব করিতে পারিবেন; এবং
(ঘ) উপযুক্ত বিবেচনা করিলে, আবেদন নিষ্পত্তির পূর্বে কোনো আয়কর কর্তৃপক্ষ দ্বারা অনুসন্ধান করাইতে পারিবেন।
(৪) সহায়তাকারী আবেদনকারী করদাতাকে এবং কমিশনারের প্রতিনিধিকে আলোচনা এবং সভার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে সম্মত হইবার জন্য সহায়তা প্রদান করিবেন।
After the government publishes a reliable translated text in English through an official gazette, we will incorporate the Authentic English Text here.
152N.Procedures of disposal by the Alternative Dispute Resolution:
(1) Upon receiving the application of ADR, the Facilitator shall forward a copy of the application to the respective Deputy Commissioner of Taxes and also call for his opinion on the grounds of the application and also whether the conditions referred to in sections 152I and 152J have been complied with.
(2) If the Deputy Commissioner of Taxes fails to give his opinion regarding fulfillment of the conditions within five working days from receiving the copy mentioned in clause (c) of sub-section (3), the Facilitator may deem that the conditions thereto have been fulfilled.
(3) The Facilitator may-
(a) notify in writing the applicant and the Commissioner of Taxes or the Commissioner's Representative to attend the meetings for settlement of disputes on a date mentioned in the notice;
(b) if he considers it necessary to do so, adjourn the meeting from time to time;
(c) call for records or evidences from the Deputy Commissioner of Taxes or from the applicant before or at the meeting, with a view to settle the dispute; and
(d) before disposing of the application, cause to make such enquiry by any incometax authority as he thinks fit.
(4) The Facilitator will assist the applicant-assessee and the Commissioner's Representative to agree on resolving the dispute or disputes through consultations and meetings.